ঝলমলে সোনা রোদ
প্রকৃতির হাসি
সবুজের চিকচিক
বড় ভালোবাসি।

নদী চরে বাঁধি ঘর
সবুজের গালিচায়
মন চায় ফিরে যাই
শ্যামল এই বাংলায়।

ঝুপ জুপ অপরূপ
ঝরে পড়ে ঝরঝর
রিমঝিম বৃষ্টিতে
মেতে থাকে বাড়িঘর।

রঙে রূপে অপরূপা
আমাদের দেশ
রাত দিন গুণগানে
হবে নাতো শেষ।

মেঠোপথে ফুল ফল
গাছে ডাকে পাখি
যত দেখি চেয়ে থাকি
ভরে নাতো আঁখি ।