আমি হবোÑ
রাতজাগা একপাখি
নিঝুম রাতে আলো-ছায়ায়
করবো মাখামাখি।

বলবে মায়েÑ
‘কী হয়েছে খোকা,
রাত ঘনিয়ে গভীর হলো
ঘুমাবি না বোকা?’

বলবো আমিÑ
পেলাম সুযোগ যথা,
চাঁদের সাথে বন্ধু পেতে
বলবো মনের কথা।

জানোই তো মাÑ
চাঁদটা বড় একা,
আমি থাকি ইসকুলে তাই
হয় না দিনে দেখা।