অনেক দিন আগের কথা, বোলতা ও মৌমাছি একসাথে বাস করত। বোলতারা দেখতে হলুদ ও লাল রঙের, বেশ সুন্দর ছিল। কিন্তু তারা অলস, অহঙ্কারী ও বদমেজাজি ছিল। আর মৌমাছি দেখতে কালো অথচ পরিশ্রমী, বিনয়ী ও পরোপকারী। তারা উভয়ে দলবেঁধে মৌ আহারে যেত বিভিন্ন শস্যক্ষেতের ফুলে ফুলে মধু খেয়ে দিন কাটাত। এভাবেই তাদের দিন কাটতে লাগল। এক দিন অধিকাংশ মৌমাছি ভীষণ অসুস্থ হয়ে পড়ল হয়তোবা কোনো বিষক্রিয়া হয়ে। তাই তারা কিছুতেই মৌ আহারে যেতে পারছিল না। তারা অন্য মৌমাছিদের বলল তাদের জন্য কিছু আহার আনতে। তখন মৌমাছি ও বোলতারা মৌ আহারে বেরিয়ে গেল। তাদের মধু আহার হয়ে গেল মৌমাছিরা অসুস্থ মৌমাছিদের জন্য কিছু মধু সংগ্রহ করল। কিন্তু তারা যে মধু সংগ্রহ করছে তাতে অসুস্থ মৌমাছিদের যথেষ্ট আহার হবে না। তাই তারা তাদের বন্ধু পরিবার বোলতাদের বলল কিছু মধু সংগ্রহ করতে। কিন্তু তারা নিজেদের সৌন্দর্যের অহঙ্কার দেখিয়ে বলল যে তোমরা কালো, কালোদের জন্য আমরা মধু সংগ্রহ করব এটা হতেই পারে না। তাই তারা মধু সংগ্রহ না করেই বাসায় ফিরে গেল এবং বসে বসে থাকল।
মৌমাছিরা ভীষণ কষ্ট পেল এবং মধু নিয়ে বাসায় ফিরল। অসুস্থ মৌমাছিরা মধু আহার করল। এভাবেই তারা প্রতিদিন মধু সংগ্রহ করতে শুরু করল। এভাবে তাদের একটা বড় মধুচাক হলো। আর বোলতারা শুধু খায়দায় আরাম করে বসে বসে দিনকাটায়। এখন শীত চলে এসেছে বনের গাছে কোনো ফুল নেই। মাঠে কোনো শস্য নেই। তাই মধুর খুব সঙ্কট দেখা দিলো। কিন্তু মৌমাছিদের অনেক মধু সংগ্রহ আছে যা দিয়ে তাদের অনায়াসে তিন মাস কেটে যাবে, তাই তাদের কোনো চিন্তা নেই। কিন্তু বোলতারা অনেক যন্ত্রণায় পড়ল, কোথায়ও মধু নেই কী করবে ভেবে পায় না। মৌমাছিদের কাছে কী মধু চাবে? কিন্তু কালো প্রাণীদের কাছে মধু চাওয়াটা লজ্জাকর! তাদের মান-সম্মান নষ্ট হয়ে যাবে। তাই বোলতারাজ মৌরাজকে দাবি করল মধু দিতে। কিন্তু মৌরাজ মধু ধারে দিতে রাজি, কিন্তু এমনি দিতে রাজি না। এমনি যদিও দেয় তাও অনুদান হিসেবে দিবে। কিন্তু বোলতারাজ বলছিল এটা আমাদের অধিকার। কারণ তোমরা কালো, কালো হয়ে আমাদের মতো সুন্দর বোলতাদের সেবা করবে এটাই স্বাভাবিক, তাই না?
মৌরাজ বলল না, এটা কখনোই না। তখন বোলতারাজ যুদ্ধ ঘোষণা করল মৌরাজের বিপক্ষে। মৌমাছি ও বোলতাদের ভীষণ যুদ্ধ হলো। বোলতারা পরাজিত হলো। মৌমাছিদের বিজয় হলো। তাই বোলতাদের মৌরাজ্য থেকে বিতাড়িত করা হলো। বোলতারা অনটনে অনাহারে গোবর ও পচা প্রাণীদের দেহের রস খেতে শুরু করল। তখন থেকেই মৌমাছি ও বোলতারা আলাদা হয়ে গেছে এবং মৌমাছি মধু সংগ্রহ করে মানুষের পরম বন্ধু হয়ে আছে। হ
অনেক দিন আগের কথা, বোলতা ও মৌমাছি একসাথে বাস করত। বোলতারা দেখতে হলুদ ও লাল রঙের, বেশ সুন্দর ছিল। কিন্তু তারা অলস, অহঙ্কারী ও বদমেজাজি...
