ঘুম এসে যায় সন্ধ্যা হলে পড়তে যখন বসি
জানলা ধরে এগিয়ে আসে সুন্দর এক শশী।
বললো আমায় নিচু স্বরে ঘুমাও তুমি তবে
ঘুমে ঘুমে রাজ্য জয়ের একটা কিছু হবে।
আম্মু বকে, আব্বু বকে, বকে দাদা-দাদু
কী আর করি ঘুমকে নিয়ে করছে শুধু জাদু
এক নিমেষে চোখ নিভে যায় এক নিমেষে স্বপ্ন
স্বপ্নে দেখি পরীর মেয়ে করছে আমার যতœ।
যতœ করে বসতে দিলো সোনায় আঁকা পিঁড়ি
ফুলের সুবাস আহা কী যে বাতাস ঝিরিঝিরি....
ছোট ছোট ফুলপরীরা গাইছে সুখের গান
চুপটি করে তাদের দিকে বাড়িয়ে দিলাম কান।
গানের সাথে নৃত্য করে হাসে মধুর ঠোঁটে
ধমক খেয়ে ঘুম পালালো বুকটা কেঁপে ওঠে...
