আচ্ছা মা গো বলো আমায় চাঁদটা কেন হাসে?
দিনের পরে রাত্রি কেন ফিরে আবার আসে?
জোনাক পোকা কোথায় পেল এত সুন্দর আলো?
আকাশেতে মেঘ জমিলে দেখায় কেন কালো?
প্রজাপতির ডানায় কে রঙ মেখে দিলো?
ফুলের বন্ধু প্রজাপতি কেমন করে হলো?
ভ্রমরাগুলো গুনগুনিয়ে গায় সে কিসের গান?
সাতসকালে পাখির সুরে কেন ভরে প্রাণ?
বল বল মা গো আমায় এসব কেন হয়?
দিনের বেলায় সূয্যিমামা লুকিয়ে কেন রয়?