মাতৃভাষা
বাঙলা ভাষা
মিষ্টি ভাষা
বাঙলা ভাষা
রক্ত দিয়ে কেনা
গাঁয়ের ভাষা
বাঙলা ভাষা
রাষ্ট্রভাষা
বাঙলা ভাষা
বিশ্ববাসীর চেনা।

চাষির ভাষা
বাঙলা ভাষা
মাঝির ভাষা
বাঙলা ভাষা
সকল ভাষার সেরা
ধানের ভাষা
বাঙলা ভাষা
গানের ভাষা
বাঙলা ভাষা
লাল সবুজে ঘেরা।