বারান্দাতে চড়ুই আসে
গান শোনাতে রোজ
গানের ফাঁকে নেয় সে আমার
মন্দ ভালো খোঁজ।
কেমন আছি আমরা সবে
যাচ্ছে সময় কেমন
ইশকুলেতে যাই না কেন
বন্দী কেন এমন?
আমি বলি শোনরে চড়ুই
তোরাই আছিস ভালো
ঘুরে বেড়াস উড়ে বেড়াস
মাখিস রোদের আলো।
এই পৃথিবীর অসুখ এখন
নাম হলো করোনা
কেউ কাউকে ছুঁলেই বলে
একদম ধরো না।
ঘরের বাইরে যাওয়া নিষেধ
কত্ত কিছু খাওয়া নিষেধ
নিয়ম মেনে চলতে হবে
পরিচ্ছন্ন থাকতে হবে
বাঁচতে হলে জীবনটাকে
নিরাপদে রাখতে হবে।
চড়ুই বলে খাঁচা তোমার
চার দেয়ালের ঘর
আমরা পাখি নেই যে কোভিড
বিশ্ব চরাচর।
