ঝরছে চুম্বন; ফুটো হয়ে গেছে ঠোঁট
নাগরিক আলোর নিচে আমরা ক’জন
গোল হয়ে খুঁজে নিচ্ছি যে যার করোটি।
রমনায় চাঁদের ঢেউ ; তিতাসেওÑ
শুধু কয়েকটি হিজল, জলের ক্ষত হয়ে
ভাসাচ্ছে রাত দীঘল মুগ্ধতায়।
কপাটের ওপাশে কে, কপাট-কপাট?
নীল দেহে শুয়ে আছে জরিনা প্রেয়সী
কানা মাহমুদের চোখ তাই শ্রাবণ-শালিক
আহা রাত যায়, রাত যায়Ñ
মেঘের পাখনা হয়ে উড়ে যায় বেশ্যার ঊরু
দ্বিতীয় ভাঙন শেষে জেগে ওঠে কবিতার চর,
এই নদী আমার জোয়ার
ওই চোখে ক্রমাগত ফাগুনের হার।
