মেঘের স্বজন হয়ে মেঘকেই দ্রবীভূত করে
চোখের কান্না
কিশোরীর সজনে লতা ম্লানমুখী হলে
আঙুরলতার মতো জড়ানো প্রকৃতি
মুঠো খুলে দেয়
দূরের জানালা থেকে
উঁকি দেয়া অলৌকিক আলো
অনূদিত করে দেয় নীরব প্রেমের ভাষা
নেই বলে প্রিয়তর তুমি