বাংলা ভাষা আর বাংলাদেশটা
কেমন এবং কতটা প্রিয়
বোঝা যায় তখন
যখন তা অন্যের উষ্ণতায় উচ্চারিত হয়
অন্য কোন দেশে
অন্য কোন সাংস্কৃতিক বলয়ে।
দিল্লির বুকে দাঁড়িয়ে
যখন কেউ জিজ্ঞাসা করেন
খাঁটি বাংলায় বিশুদ্ধ উচ্চারণে-
আপনাদের মাশরাফী আমার
প্রিয় খেলোয়াড়-প্রিয় বোলার-
তখন বুকের ছাতি ফুলে ওঠে
কয়েক শ’ গুণ বেশি।
এর দৈর্ঘ্য-প্রস্থ সত্যিই মাপা যায় না!
ভালো লাগার বিস্তৃতি অপরিসীম হয়ে ওঠে মুহূর্তে।
দিল্লির বুকে অক্ষরা ধাম মন্দিরের
খোলা চত্বরে
বড় বেশি উপভোগ্য হয়ে ওঠে এই কথা-
মাশরাফী- মাশরাফী- বাংলা- বাংলা-