মশা তুই ঠসা নাকি?
এত কই দূরে যা,
এই ঘর ভেবে পর
নিজ ঘরে উড়ে যা।
তবু দেখি কাজ একী!
পাশে এসে বসে সে,
বিষঠোঁট দেয় চোট
গালে-নাকে ঘষে সে!
মশারির ক’সারির
ফুটোগুলো খোঁজে সে,
গজা ভেবে মজা নেবে
ডুবে থাকে ভোজে সে!
রোজরোজ হই ভোজ
আছি বড় জ্বালাতে,
মন চায় দুখে হায়!
বাড়ি ছেড়ে পালাতে!
