ঘুম গিয়েছে চাঁদের পাড়ায়
খেলতে তারার সনে;
আঁখি ও তাই জেগে থাকে
জোনাক জ্বলা বনে।

ছোট্ট বেলা মায়ের গানে
নিদ্রা হতো খুব;
তখন আমি তিমির নিশি
স্বপ্নে দিতাম ডুব!

আম্মু আমার নেই বলে আজ
ঘুম দিয়েছে ফাঁকি;
ঘুমকে আমি আবার পেতে
আম্মুকে রোজ ডাকি।