লাল সবুজের দেশটাকে কি
তোমরা সবাই জানো?
সবাই কি আর এমন করে
স্বাধীনতা আনো?

চললো শোষণ শাসক যারা
আমার প্রিয় দেশে,
সহ্যসীমা যায় ছাড়িয়ে
বাঙালিদের শেষে।

তাই তো তারা প্রতিবাদে
আন্দোলনে নামে,
আসুক যতই চোখ রাঙানি
তারা কি আর থামে?

স্বপ্ন দেখে সবাই তারা
দেশটা স্বাধীন হবে,
শান্তি সুখের জীবন যাপন
করবে সবাই তবে।

সেই আশাতেই হাসি মুখে
রক্ত ঢেলে দিলো,
পাকবাহিনীর ছোড়া গুলি
বক্ষ পেতে নিলো।

রক্তসাগর পাড়ি দিয়ে
স্বাধীনতা এলো,
লাল সবুজে রঙিন হয়ে
দেশটি প্রকাশ পেলো।

গৌরবেরই বাংলাদেশে
বন্ধুরা সব এসো,
সবুজ শ্যামল রূপ দেখে তার
হৃদয় খুলে হেসো।