আত্মবিশ্বাস তো! কৃষকের স্বাধীন মনের মতো
তারা জানে না যে সোনালি ফসল ঘরে উঠবে কি না
তবুও হাড়ভাঙা পরিশ্রম সদাসর্বদা করেই যায়
দুর্যোগে ফসল হারালেও এতটুকু আশা হারায় না
জেলেদের দিকে তাকিয়ে আত্মবিশ্বাস শক্ত করো
জাল ফেলার পূর্বেও জানে না যে মাছ পাবে কি না
রোদ বৃষ্টি শীতে তবু জাল বেয়ে পরিশ্রম করে
ভালো মানুষেরা সময় সমুদ্রে জীবনের জাল বায়
ডাঙার সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী হাতি
তবু আত্মবিশ্বাসহীন মগজেই মানুষের পোষ মানে
কিছু চালাক চতুর তার পীঠে ওঠে ভিক্ষা করে
কারো পোষ মেনে হাতির মতোন স্বাধীনতা হারাবো না।
