পাখি নয় তবুও
পলাশের রঙ মেখে এখন উড়তে পারি
আকাশ ছোঁবার বাসনা জাগে
জানি আকাশ ছোঁবার নয়-

সার্বভৌম-মাটি
একটি কাঁটাতার অবিচ্ছিন্ন গ্লোবাল হিসেবে
বিশ^মানচিত্রে জ্বলজ্বলে উপস্থিতি
আমাকে শ^াস ফেলার শক্তি জোগায়-

জানি
শ^াস ফেলতে লাগে অর্থনৈতিক মুক্তি
চুলা জ্বালানোর আগুন
গুনগুন একটি সুর

চাকুরি-
জীবনচলার শক্তি দিয়েছে এনে
স্বাধীন দেশ-দু’শ’ বছরের হারানোর যন্ত্রণা দিয়েছে মুছে
সাহসী এক কণ্ঠস্বর-মুক্তিকামী মানুষের দুর্বারশক্তি
মৌলিক অধিকারের নিশ্চয়তা-

স্বাধীনতা
মানেই খোলা আকাশ নয়
রয়েছে শেকল বিবেকের, রয়েছে স্বপ্ন- স্বপ্নবপনের
দায়িত্ব-কর্তব্যের নানান শাখা-প্রশাখা

আমার মুক্তি আমার চিন্তা
আমার মুক্তি আমার কর্ম
তবেই আসবে ফিরে প্রকৃত স্বাধীনতা।