আর কত অকপট হলে বোধ ও চৈতন্যের শেকড় পোক্ত হবে!
অন্তঃস্থলে বুদ্বুদময় অব্যক্ত শব্দাবলীর হবে
স্বতঃস্ফূর্ত উদগীরণ। কাউকে উত্তম ভেবে আর সংবরণ করব না।
আত্মানুভূত শৈল্পিক বিন্যাস দ্বিধাক্রান্ত অযথা আঁকিবুকি করব না
সফেদ ক্যানভাস্ অনায়াসে এঁকে যাবো অন্তর্লীন প্রতিভার
সবাক চিত্রাবলী; ফিসফাঁস আতঙ্কে নয়Ñ
দর্পভরে সমস্বরে করব
স্বাধীন-কোরাস্।
আর কোনো রক্তচক্ষু নয়Ñ নয় শোষণের কিঞ্চিৎ নিষ্পেষণ।
উড়িয়ে দেবো সব কথার অ্যাটমে।
স্বাধীনতা! স্বাধীনতা! বলে আর নয় কোনো চিৎকার
রুখবোই মেকি পরাধীনের গ্লানিÑ এই হোক
আজকের সুদৃঢ় অঙ্গীকার।
আর কত অকপট হলে বোধ ও চৈতন্যের শেকড় পোক্ত হবে!অন্তঃস্থলে বুদ্বুদময় অব্যক্ত শব্দাবলীর হবেস্বতঃস্ফূর্ত উদগীরণ। কাউকে উত্তম ভেবে আর সংবরণ করব না।আত্মানুভূত শৈল্পিক বিন্যাস দ্বিধাক্রান্ত...
