কাগজে কলমে লিখতে লিখতে
নিজের অক্ষরগুলো কোথাও কোথাও
ছোট ছোট সাঁকো হয়ে যায়
শব্দগুলো যেতে চায়
স্তব্ধ সেই বীর শহীদদের কাছে
জ্যোর্তিময় যাদের আভাস
পবিত্র করে এই দেশ এই ভূমি।

পথ কত দূর, অনিশ্চয়তায় বসে আছি
আয়ুর মায়ায় দেখি শূন্য আর শূন্য
এই কাগজ ও কলম
রক্তে ও বাহুতে মিশিয়ে দিচ্ছি।

কবিতা হোক শহীদদের আত্মা
কবিতা হোক নভোনীল আকাশে
সদা সঞ্চারী এক উড়াল পাখি।