মনটা কেমন উঠল নেচে
তাকধিনাধিন ধিন,
প্রাণের মেলায় আলোর খেলা
বাজছে সুখের বীণ।
আলোর হাটে ছুটছে সবাই
কিনছে নানান বই,
মনে-প্রাণে খুশির ঝিলিক
আনন্দ থৈ থৈ।
গল্প-ছড়ায় উঠল জেগে
কচিকাঁচা প্রাণ,
পরান খুলে নিচ্ছে সবাই
নতুন বইয়ের ঘ্রাণ।
বইপ্রেমীদের ঢল নেমেছে
বই শুধু চাই বই,
আলোর খেয়ায় মন ভাসাতে
সঙ্গী বইয়ের হই।
মিলনমেলা চলছে আহা
লেখক পাঠকের,
বইনেশাতে মিলবে জানি
আলোর দেখা ফের।
