আমার কাছে আমার এদেশ সকল দেশের সেরা,
সবুজ-শ্যামল বৃক্ষরাজি আলো-ছায়ায় ঘেরা।
নদীনালা খালবিলেতে বাড়ায় রূপের বাহার,
সুরের তালে ঝর্ণা বহে ছোটোবড়ো পাহাড়।
ধান-গম ও ভুট্টাক্ষেতে, পুষ্প ভরা গাছে,
বোয়াল-চিতল রুই-কাতলে পুকুর ভরা মাছে।
বর্ষা এলে বিলের জলে শাপলা-কমল ফোটে,
ফুলে-ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে ছোটে।
মিষ্টিমধুর পাখির কূজন প্রভাত-সন্ধ্যা জাগায়,
চাঁদ-সুুরুজের মিষ্টি আলো নিকষ আঁধার ভাগায়।
আঁকাবাঁকা মেঠোপথে ছুটে মানুষ হেঁটে,
আলুথালু এলোকেশে যাচ্ছে কৃষক খেটে।
নদীর জলে নৌকা সারি পাল তুলে বায় মাঝি,
নদীর কূলে কাশবনেতে মুগ্ধ করা সাজই!
সোনায় মোড়া রূপায় মোড়া বাংলা-গাঁয়ের মুখটি,
দেখবে যত বাড়বে তত তোমার মনের সুখটি।