রোদে রোদ চিকচিক
খাঁ খাঁ চারিদিক
পিঠ পুড়ে পথিকের,
ঘাম ঝরে ঝরঝর
কয় সে অতঃপর
রোদে আজ বাঁচা ফের।
আধা জল পুকুরে
গ্রীষ্মের দুপুরে
লাফঝাঁপ কিশোরের,
চোখ লাল হয় কড়া
মা’র কাছে খায় ধরা
আজ বুঝি বাঁচা ফের।
রোদে রোদ চিকচিক
খাঁ খাঁ চারিদিক
পিঠ পুড়ে পথিকের,
ঘাম ঝরে ঝরঝর
কয় সে অতঃপর
রোদে আজ বাঁচা ফের।
আধা জল পুকুরে
গ্রীষ্মের দুপুরে
লাফঝাঁপ কিশোরের,
চোখ লাল হয় কড়া
মা’র কাছে খায় ধরা
আজ বুঝি বাঁচা ফের।