আবার এলো লকডাউন
আবার হবে টক টাউন!
আবার হবে নীরব শহর
বোবাকান্না কাঁদবে,
আবার হবে ভুতুড়ে ক্ষণ
ভয়ে বুকটা বাঁধবে!
বদ-করোনার ঝড় উঠেছে
হাজার প্রাণের ঘর টুটেছে!
আবার হবে মধ্যবিত্ত
ঘোর-অভাবের মুখী,
আবার ছুটবে ত্রাণের জন্য
কাঙাল-গরিব-দুখী!
আবার হব খাঁচার পাখি
মুক্তি খুঁজবে বাঁচার আঁখি!
আবার চলবে রুদ্ধশ্বাসের
যুদ্ধ বসে ঘরে,
আবার গুনবো লাশের মিছিল
কজন মরল ঝড়ে!
