উচিত কথায় বন্ধু বেজার
নীতির কথায় নেতা
সুখের কথায় শত্রু বেজার
দামের কথায় ক্রেতা।
মামলা হেরে উকিল বেজার
ডাক্তার কম ফি’তে
ঘুষ না পেলে সাহেব বেজার
চায় না চাকরি দিতে।
রাগে ক্ষোভে পুলিশ বেজার
আসামি না পেলে
বাবা-মায়ের মনটা বেজার
নষ্ট হলে ছেলে।
চোর ডাকাত ও খুনি বেজার
পড়ে যখন ধরা
গুরু মশাই ভীষণ বেজার
না যদি হয় পড়া।
কোটি টাকায় মালিক বেজার
চায় সে আরো বেশ
বেজার বেজার সবাই বেজার
বেজারের নাই শেষ।
