জীবন সাজুক জীবন রঙে
ফুল পাখিও থাকুক সঙ্গে।
মহাকালের মিলন মেলায়
জীবন জাগুক জীবন খেলায়।
স্বপ্ন নিয়ে বাঁধুক ঘর
মন পবনের বালুচর।

জীবন নদীর বুকে নীল
হোক সে সুখের শান্তি ঝিল।
সুখ ছুঁয়ে যাক জীবন খানা
সাফল্য হোক ষোলো আনা।

প্রেম হয়ে যাক শতভাগ
জাগুক প্রেমের অনুরাগ।
এমন একটি জীবন চাই
কোনো কিছুর কমতি নাই।