এলে রমজান, খুশি মন-প্রাণ
সব ব্যথা ভুলে
পড়ি কুরআন, প্রভু সুমহান
বলি প্রাণ খুলে।

মিছে ঠিক নয়, মনে থাক ভয়
প্রভুরও দ্বারেÑ
দোয়া আজ চাই, মাফ যেন পাই
রহমও ভারে।

সালাত পড়ি, রোজা করি
সবাই আজ মিলে
দাও প্রভু দাও, চোখ খুলে দাও
বুঝ দাও দিলে।