আগের মতো ঈদের খুশি
নেইকো ঘরে ঘরে
দাওয়ায় বসে হিসাব কষে
কে কে গেলো মরে।

চায়না থেকে ধেয়ে এসে
করোনাভাইরাস
কেড়ে নিলো ঈদের খুশি
রঙবাহারি সাজ।

ঈদের দিনে ঈদের সেমাই
হয়তো হবে রান্না
ভয়াতঙ্কে কেউ খাবে না
করছে সবাই কান্না।

ঈদ সকালে ঈদগাহ যাবে
পড়বে নামাজ সত্যি
কিন্তু থাকবে দূরে দূরে
ভুল নয় এক রত্তি।

সালাত শেষে কোলাকুলি
কেউ করবে না আর
কে জানে সে করোনাটা
সঙ্গ নেয়নি তার?