ঝুনঝুন জোনাকিরা
গুনগুন সুরে
গায় গান আল্লাহরই
সারারাত জুড়ে।

ঝিঁঝিঁরাও গলাফাটা
দেয় বনে ডাক
সৃষ্টির সেরা মোরা
ঘুমে ডাকি নাক!

ভুলে গেছি এসে গেছে
সিয়ামের মাস
আমরা তো নই কিছু
শুধু তাঁরই দাস।

পুণ্যের থলে নিয়ে
যেন মোরা মরি
তাই চলো আল্লাহরই
সেই পথ ধরি।