কালবৈশাখী ঝড়ে
আম যে আছে পড়ে
দুষ্টু ছেলের দল
আম কুড়াতে চল।

বকলে বকুক মায়ে
আয় না দ্রুত পায়ে
দুষ্টু ছেলের দল
আমবাগানে চল।

এই তো এলো বৃষ্টি
আহা কী যে মিষ্টি
দুষ্টু ছেলের দল
আম কুড়াতে চল।

মিষ্টি আমের ঘ্রাণে
সুর ছড়াতে প্রাণে
দুষ্টু ছেলের দল
আম কুড়াতে চল।