একটি পাখি উড়ে উড়ে
কোত্থেকে যে এলো!
পাখা দু’টি ঝাঁপটালো সে
দেখতে এলোমেলো।

লাল টুকটুক ঠোঁট দু’টি তার
দেখতে ভীষণ লাগে!
গায়ের রঙে দেখতে হলুদ
পাকা ধানের আগে।

দাগ ছোপ ছোপ গায়ের রঙে
লালও আছে ডানায়,
সব মিলিয়ে এলোমেলো
রঙটা তাকে মানায়।

দেখতে তাকে ভিড় করেছে
বনের কতো পাখি,
অভিবাদন করছে তাকে
করে ডাকাডাকি।