ছোটখাটো খুঁটিনাটি
করছো যত পাপ
রোজার মাসে খোদার কাছে
চেয়ে নাও সব মাফ।

আত্মশুদ্ধি সমাজ শুদ্ধি
এ মাসেতে করো
কুরআন হাদিস বুঝে শুনে
বেশি বেশি পড়ো।

সাম্য ধৈর্য ত্যাগ সংযম
রোজার হলো শিক্ষা
পরিপূর্ণ জীবন গড়ায়
ইসলামে নাও দীক্ষা।