বিষ্টি নামের মিষ্টি মেয়ে
ঝুমুরঝুমুর নাচেরে
হাত বাড়ালেই ধরতে পারি
বর্ষা এলে কাছেরে।

মেঘলা হাওয়ায় পাতা নড়ে
কদম কেয়া ফোটেরে
ভেজা পাখায় ভ্রমর ওড়ে
ফুলের সুবাস লোটেরে।

বিষ্টি এলে সবাই খুশি
খুশি লতাপাতারে
গাঁয়ের পথে হাঁটতে মজা
নিয়ে রঙিন ছাতারে।