যাঁর হুকুমে পেলাম জীবন
যাঁর হুকুমে মরণ
তাঁর সকাশে নিজকে সঁপে
তাঁকেই করি স্মরণ।
যাঁর করুণায় পেলাম আবার
বেঁচে থাকার আশা
চাই পেতে চাই সারাজীবন
তাঁরই ভালোবাসা।
সেই তো আমার মহান খোদা
বিচার দিনের স্বামী
তাঁরে পেলে চাই না কিছু
এই দুনিয়ায় আমি।
যাঁর হুকুমে পেলাম জীবন
যাঁর হুকুমে মরণ
তাঁর সকাশে নিজকে সঁপে
তাঁকেই করি স্মরণ।
যাঁর করুণায় পেলাম আবার
বেঁচে থাকার আশা
চাই পেতে চাই সারাজীবন
তাঁরই ভালোবাসা।
সেই তো আমার মহান খোদা
বিচার দিনের স্বামী
তাঁরে পেলে চাই না কিছু
এই দুনিয়ায় আমি।