আঁকিবুঁকি করছে খোকা
সাজিয়ে রং তুলি,
ভ্রমর আঁকে বাগান আঁকে
আঁকছে ফুলের ঝুড়ি।

বড় গাছের ডাল এঁকেছে
আঁকছে পাখির বাসা,
সোনার ফসল ধান এঁকেছে
আঁকছে ক্ষেতের চাষা।

নদী আঁকে সাগর আঁকে
আঁকছে মাছের পোনা,
জলপরিদের ছায়া আঁকে
আঁকছে কাঁচা সোনা।

আঁকিবুঁকি করছে খোকা
যা আসে তার মনে,
ছবি দেখে হাসছে এবার
এঁকেছে বর কনে।