ভেসে আসে আকাশের
গুড়ু গুড়ু ডাক,
ঘরহীন মানুষেরা
হয় নির্বাক!
মেঘে মেঘে ঢেকে যায়
আকাশের নীল,
তার সাথে বিদ্যুৎ
হয়েছে শামিল।
ঝিরিঝিরি বৃষ্টির
রিনিঝিনি সুর,
পায়ে পায়ে খেলা করে
জলের নূপুর।
পলকেই ঝরে পড়ে
আষাঢ়ের ঢল,
বৃষ্টির জলটুকু
কি যে নির্মল।
বৃষ্টির জল ঝরে
টানা লাগাতার,
এ মাসের নাম তাই
হয়েছে আষাঢ়!
