আষাঢ় শ্রাবণ যখন-তখন আকাশ মেঘে ঢাকে
কিনেছি তাই নতুন ছাতা সেটাই সঙ্গে থাকে।
চলতি পথে যখন আমি ছাতা হাতে রাখি
লজ্জা পেয়ে বৃষ্টি লুকায় আমায় দিয়ে ফাঁকি।
বৃষ্টি ছাড়া ছাতাটাকে বোঝার মতো লাগে
ইচ্ছে জাগে ফেলে দিতে ভীষণ মনের রাগে।
আজব ব্যাপার!
ছাতা যখন বাসায় ফেলে আসি,
ঝরঝরিয়ে ঝরে তখন বৃষ্টি সর্বনাশী।
আষাঢ় শ্রাবণ যখন-তখন আকাশ মেঘে ঢাকেকিনেছি তাই নতুন ছাতা সেটাই সঙ্গে থাকে।চলতি পথে যখন আমি ছাতা হাতে রাখিলজ্জা পেয়ে বৃষ্টি লুকায় আমায় দিয়ে ফাঁকি।বৃষ্টি ছাড়া...
