বৃষ্টির সাথে পড়ে
দুধসাদা শিল,
ঘর থেকে বেরোনোই
হলো মুশকিল।

বৃষ্টি ও ঝড় বয়
উড়ে যায় মেঘ,
বাতাসের বেগে বাড়ে
শুধু উদ্বেগ!

বৃষ্টিতে ভিজে সব
হলো একাকার,
শান্তি ও স্বস্তিতে
ভরে চারিধার।