গত বছর ছিল ভীষণ ভীতি
সেবার ঈদে দুঃখ ছিল ভরা,
সুখ পাখিটা গিয়েছিল উড়ে
যায়নি তারে কোনোমতেই ধরা।

এবার ঈদেও চন্দ্র গ্রহণ যেন
বিষ করোনা করছে বাড়াবাড়ি,
বাবার আয়ে পড়ছে করুণ ভাটা
হয়নি জামা, হয়নি নতুন শাড়ি।

ঈদের বাজার চলছে ফাঁকা ফাঁকা
বেচাকেনার ঢালে অধোগতি,
আকাশ পানে মেঘের কালো ছায়া
আসবে কবে আঁধার কেটে জ্যোতি!

কবে আবার ফের যাব ঈদগাহে
মিলেমিশে করব কোলাকুলি,
সবাই মিলে আতর-গোলাপ মেখে
বিভেদ-বিদ্বেষ সবটা যাব ভুলি।

আবার কবে আসবে সুখের দিন
মায়ের হাতের সেমাই-পায়েস খাবো,
এককাতারে পড়ব নামাজ সবে
দুঃখ ভুলে ঈদের মাঠে যাবো।