আষাঢ় গেল শ্রাবণ এলো ওরা যমজ বোন
ওদের কথা বলতে মানা শোন ওরে শোন।

টাপুরটুপুর সোনার নূপুর সুরের বাঁশি বাজায়
পাতায় পাতায় কানাকানি রূপের ডালা সাজায়।

ব্যাঙের খুশি নতুন জলে কাটবে সাঁতার বেশ
পুঁটি মাছে লাফায় লাফায় ধরবে খুকির কেশ।

রোদ-ঝরিতে খেলা করে একই উঠোন বসে
গাঁয়ের বধূ নকশি কাঁথায় এই জগৎটা চষে।।