সুখ শান্তিতে ভরা ছিল
এককালে যে গাঁ,
অশান্তিতে ভরে গেছে
আজকে দেখি তা।

মারামারি ঝগড়া ঝাটি
লেগেই আছে, আছে
মূর্খ্যগুলো যায় না তবু
জ্ঞানী গুণীর কাছে।
রাসূল পাকের বাণী আছে
অযোগ্যরা নেতা হবে,
আজকে দেখি সেই সে কথাই
অহরহ ঘটছে ভবে।

এই পৃথিবী ধ্বংস হবে
থাকবে নাকো কিছু
দেখো দেখো মৃত্যু তোমার
ছুটছে পিছুপিছু।