কাশফুল ফোটে
সাদা মেঘ ছোটে
আকাশের নীলে
রং লাগে ঝিলে
ভাদরের দিন
বৃষ্টিবিহীন
নদীটির কূলে

ছেয়ে গেছে ফুলে
কিশোরের দল
করে কোলাহল
শরতের শোভা
খুবই মনোলোভা।