খুব সকালে উঠে খোকা
উঠান জুড়ে হাঁটে,
মনের সুখে ছড়া কাটে
বসে পুকুর ঘাটে।
পাখির সাথে দোস্তি পাতে
ফুলের সাথে ভাব,
ভরদুপুরে জল পিপাসায়
খায় সে কচি ডাব।
দুষ্ট খোকা নয়তো বোকা
পড়ার সময় পড়ে,
পড়া শেষে ঘুমায় খোকা
মায়ের আঁচল ধরে।
খুব সকালে উঠে খোকা
উঠান জুড়ে হাঁটে,
মনের সুখে ছড়া কাটে
বসে পুকুর ঘাটে।
পাখির সাথে দোস্তি পাতে
ফুলের সাথে ভাব,
ভরদুপুরে জল পিপাসায়
খায় সে কচি ডাব।
দুষ্ট খোকা নয়তো বোকা
পড়ার সময় পড়ে,
পড়া শেষে ঘুমায় খোকা
মায়ের আঁচল ধরে।