কাশের বনে শরৎ এলো
সাদা ফুলের মেলা,
নীল আকাশে শুভ্র মেঘের
ভেসে চলার খেলা।
গাছের সবুজ বুকের মাঝে
ফুটে কদম কেয়া,
নানান সাজে জুঁই, চামেলি
মেলে রূপের খেয়া।
গাছের ডালে পাখপাখালি
গাইছে যে গান সুরে,
রঙিন মুখে শরৎ হাসে
ভাদ্র-আশ্বিন জুড়ে।
কাশের বনে শরৎ এলো
সাদা ফুলের মেলা,
নীল আকাশে শুভ্র মেঘের
ভেসে চলার খেলা।
গাছের সবুজ বুকের মাঝে
ফুটে কদম কেয়া,
নানান সাজে জুঁই, চামেলি
মেলে রূপের খেয়া।
গাছের ডালে পাখপাখালি
গাইছে যে গান সুরে,
রঙিন মুখে শরৎ হাসে
ভাদ্র-আশ্বিন জুড়ে।