ল্যাং মেরে ঠ্যাং যদি
কেউ ভেঙে দাও
কোনোখানে হেঁটে যেতে
লাঠি হবে পাও।
ঘুষি খেয়ে দাঁতগুলো
পড়ে যদি যায়
গোস দিয়ে ভাত খেতে
হবে কী উপায়?
চুলগুলো ছিঁড়ে নিলে
হয়ে যাবো টাক
মাথাটারে টয়লেট
বানাবে যে কাক।
চোখ দুটো তুলে নিলে
দুনিয়াটা ধোঁয়া
অসহায় হয়ে একা
কেঁদে যাবো ওঁয়া।
