এই দেশ এই মাটি এই বায়ু জল
গাছে গাছে পাখিদের যত কোলাহল
সব কিছু বিধাতার অতি সেরা দান
হবে না তো শেষ তাঁর গেয়ে গুণগান।

মিনারের চূড়া হতে আজানের সুর
রাতদিন ভেসে আসে কি যে সুমধুর
সুরের সুধায় ভরে এই দু’টি কান
মসজিদে যেতে প্রাণ করে আনচান।

মুমিনরা মসজিদে পড়ে সিজদায়
দুই হাত তোলে ডাকে মাফের আশায়
ক্ষমা মিলে ডেকে তাঁরে হলে পেরেশান
খাঁটি দিলে ডাকে যদি জিন-ইনসান।