শিশির ভেজা সবুজ পাতা
আলুক ঝালুক,
কাজলা বিলে ফুল ফুটেছে
শাপলা শালুক।

বকের সারি করছে খেলা
সাদা পালক,
ফুলের খোঁজে ছুটি যত
দস্যি বালক।

সবাই আমার বড় আপন
গাঁয়ের সখা,
দস্যি বলে হয় খেতে হয়
মায়ের বকা।