প্রতিদিন সূর্যটা ওঠে আর ডুবে
ঠিকঠাক নিয়মে তা পশ্চিমে-পুবে।
দিন শেষে রাত আসে রাত হয় ভোর
ফুল ফোটে পাখি ডাকে খোলা হয় দোর।

আকাশের নিচে কত সাদা মেঘ ভাসে
রাতের বেলায় তারা মিটিমিটি হাসে।
পাহাড়েরা খাড়া আছে যুগ যুগ ধরে
ঝর্ণার জল দেখে মন যায় ভরে।
সাগরের বুক থেকে বের হয়ে নদী
এঁকেবেঁকে বহুদূর চলে নিরবধি।

মেঘ থেকে ঝরে কত বৃষ্টির জল
গাছে গাছে ধরে কত স্বাদে ভরা ফল।
সোনালি ফসল ভরা আবারিত মাঠ
সরিষা মসুর আর ধান গম পাট।
খোকা তুমি জানো নাকি কে দিলেন সব?
আল্লাহ তায়ালা যিনি সুমহান রব।