ভুলগুলো সব ফুল বানিয়ে
পরবো মালা গলে
কষ্টগুলো নষ্ট করে
ভাসিয়ে দেব জলে ।

ভয়গুলো সব জয় করে রোজ
জ্বালব সাহস বাতি
ক্ষয় যত হায় লয় করে সব
হাসব সকাল রাতি ।

মন্দগুলো ছন্দ দিয়ে
সাজাব এক সুরে
পণ্ড যত খণ্ড করে
সাজাব রোজ নুরে ।

কালোগুলোয় আলো দিয়ে
ঘুচব অমানিশা
ভাঙ্গাগুলো চাঙ্গা করে
আনব নতুন দিশা ।

সৎ যা আছে রথ বানিয়ে
চলব সদা হেসে
পাপগুলো সব সাফ করে ফের
বুজব নয়ন শেষে ।