মিনার থেকে আসছে ভেসে কী যে মধুর বাণী
আনন্দে মন উথাল-পাতাল দূর করেছে গ্লানি।
নদীর বাঁকে কাশের বনে যায় যে ভেসে ভেসে
মধুর বাণী আজান ধ্বনি সব হৃদয়ে মেশে।

জাদুর মতো সুরের মেলা ব্যস্ত যে যার কাজে
তবুও যেন বাণীগুলো সবার কানেই বাজে।
বিভোর হয়ে ক্ষণিক সময় আজান শুনে শুনে
হৃদয়খানি জুড়িয়ে যায় সুরের চারা বুনে।

পাঁচটি সময় দিনে-রাতে মধুর বাণী ঝরে
যে যার কাজে যেথায় থাকে ফিরে আপন ঘরে।
অজু করে জামা পরে বাণীর পিছে ছুটে
প্রভুর রহম প্রার্থনাতে নেয় যে লুটে লুটে।