ইচ্ছে অনেক বড়সড়
ও ফাতেমা আক্তার
তোমার ছেলে আমিই হবো
যুগের সেরা ডাক্তার।

পুলিশ কিংবা এমপি হবো
বিচার কায়েম করতে
ন্যায়নীতি আর নিষ্ঠা দিয়ে
মনের প্রাসাদ গড়তে।

দেশের প্রধানমন্ত্রী হবো
শান শওকত থাকবে
হাজার কবি স্মৃতির পাতায়
আমার ছবি আঁকবে।

বিজ্ঞানীদের ভাঙবো রেকর্ড
শখের অন্ত নাইরে
বড় ইচ্ছে করবো বাড়ি
এই পৃথিবীর বাইরে।