হেমন্তকাল হঠাৎ এলো,
প্রকৃতি তার গন্ধ পেলো,
নবান্নরই মাস,
হারিয়েছে কাশ।
শেফালিরা প্রাতে হাসে,
সুরভিতে হৃদয় ভাসে,
ঘাসের ডগায় জল,
নেই পাহাড়ে ঢল।
কোথাও ডাকে পাখপাখালি,
যায় মাঠে রোজ ঐ রাখালি,
মুয়াজ্জিনের সুর,
যাচ্ছে ভেসে দূর।
সবুজ পাহাড় তুলছে ছবি,
সাগরজলে হাসছে সবই,
আল্লাহতালার দান,
শান্তি-সুখের বান।
