নতুন ধানের ঘ্রাণে
নেচে উঠে প্রাণ
কৃষকের ধান কাটা
হলো অবসান।
পিঠা পায়েসের ধুম
প্রতি ঘরে ঘরে
বউ-ঝিরা নয়া ধানে
গোলা রাখে ভরে।
সকালের সোনা রোদ
লাগে বড় ভালো
পাটি পেতে পিঠা খাওয়া
হয় জমকালো।
ঠাণ্ডা বাতাসে গায়
শীত শীত লাগে
সূর্যটা তাপ দেয়
কী যে অনুরাগে!
নতুন ধানের ঘ্রাণে
নেচে উঠে প্রাণ
কৃষকের ধান কাটা
হলো অবসান।
পিঠা পায়েসের ধুম
প্রতি ঘরে ঘরে
বউ-ঝিরা নয়া ধানে
গোলা রাখে ভরে।
সকালের সোনা রোদ
লাগে বড় ভালো
পাটি পেতে পিঠা খাওয়া
হয় জমকালো।
ঠাণ্ডা বাতাসে গায়
শীত শীত লাগে
সূর্যটা তাপ দেয়
কী যে অনুরাগে!